জাতীয়

যুক্তরাষ্ট্রের কাছে মানবাধিকার প্রতিবেদনের ব্যাখ্যা চাইবে ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

বাংলাদেশের মানবধিকার নিয়ে যুক্তরাষ্ট্র করা প্রতিবেদনের ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি মনে করেন, ভুল তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের মানবধিকার বিষয়ে প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্র।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের ওপর মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা জানান।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছিলেন, ওই প্রতিবেদন যুক্তরাষ্ট্র নিজেরা মাঠে নেমে তদন্ত করে করেননি। তারা এটি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে দিয়েছে। এক্ষেত্রে তাদের নিজেদের প্রতিবেদন তৈরি করা উচিত ছিল।

বাংলাদেশে মানবাধিকার লংঘন করেনি উল্লেখ করে মন্ত্রী বলেছিলেন, প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য, বাংলাদেশের জন্য নয়।

যুক্তেরাষ্ট্রের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের গণমাধ্যম সরকারের নিয়ন্ত্রণে। এটি একেবারেই সত্য নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, এটি পুরোপুরি মিথ্যা। উল্টো যুক্তরাষ্ট্রই তাদের বেসরকারি গণমাধ্যমে সরকারের পক্ষের খবর ছাপাতে বা প্রচারে বাধ্য করে।

এছাড়া প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন জায়গায় তল্লাশির সমালোচনা করে যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনের তথ্যের বিষয়ে এ কে আবদুল মোমেন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বা নিরাপত্তার স্বার্থেই আমাদের দেশে তল্লাশি চৌকি জরুরি।

প্রতিবেদনটি ‘অবজেকটিভ’ হওয়া উচিত ছিল মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া তথ্যও ঠিক নয়। বাংলাদেশের নির্বাচন যথেষ্ট ভালো ও গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে। বরং যুক্তরাষ্ট্রেই তা হয় না, সেখানে মাত্র শতকরা ২৬ ভাগ মানুষ ভোট দেয়। আমাদের দেশে এখনও শতকরা ৮০ ভাগ মানুষ ভোট দেয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ