সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের সংগঠন পিএ সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবু তাহের পাটোয়ারী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ বাবুল হোসেন হাওলাদার।
আজ মঙ্গলবার(১৯ এপ্রিল) সংসদ ভবনের ৫ নং ব্লকে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মোঃ মকবুল হোসেন চৌধুরী। যুগ্ন-সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ বেল্লাল হোসেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন- মোসাঃ হেপী বেগম, দপ্তর সম্পাদক হিসেবে মো ইমরান হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ আমিনুল এহসান সরকার (শুভ), প্রচার সম্পাদক পদে এস এম মকবুল হোসেন শাহীন, তথ্য ও গবেষনা পদে আবুল কালাম আজাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে তসলিম হুসাইন দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- রেজাউল কবীর, মোঃ জামসেদ উদ্দিন (নান্নু), আনিছুর রহমান, মোঃআঃকাদির, মো মাহবুবুর রহমান, বাকী বিল্লাহ, মোঃ রাজীব হোসেন খান, মোস্তাফিজুর রহমান, মোঃশহীদুল ইসলাম, এম এ মাসুদুর রহমান ও হাফেজ মাহমুদুল আনোয়ার।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জাতীয় সংসদে ব্যাক্তিগত সহকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং দেশের সামগ্রিক উন্নয়নে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের সম্পৃকক্ততা জোরদার করার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।