জাতীয়

এশিয়ার সবচেয়ে বড় সার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

এশিয়ার সবচেয়ে বড় সার প্রকল্প ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে গণভবন থেকে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার প্রকল্প এলাকায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

একই সঙ্গে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর বহুতল ভবন ও মাদারীপুরে সম্প্রসারিত বিসিক শিল্প নগরী; বিটাকের টেস্টিং সুবিধাসহ টুল ইনস্টিটিউট এবং বিএসইসি-এর এলইডি লাইট (সিকেডি) এ্যাসেমব্লিং প্ল্যান্ট প্রকল্পগুলোর উদ্বোধন ঘোষণা করেন।

নরসিংদী থেকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ার আশরাফ খান, শিবপুরের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক, প্রজেক্ট ডিরেক্টর রাজিউর রহমান মল্লিক, জেলা প্রশাসন-পুলিশ প্রশাসনসহ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।

১০ হাজার ৪৬০.৯১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি চালু হলে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন ও বছরে ১০ লাখ মেট্রিক টন সার উৎপাদন সম্ভব হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে কাজ শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন পর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ইতোমধ্যেই এশিয়ার সর্ববৃহৎ এই সার কারখানা প্রকল্পের ৭০ ভাগের বেশি কাজ সম্পন্ন হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ