জাতীয়

ট্রেনের টিকেট পেলে নিজেকে নায়ক মনে হয়!

ট্রেনের টিকেট
ট্রেনের টিকেট

বাংলাদেশ রেলওয়ের টিকেট সার্ভারে প্রবেশ করা যায় না এটা পুরাতন ব্যাধি। তবে ঈদ আসলেই বিষয়টি নিয়ে শুরু হয় তোড়জোর। এবারের ঈদের অগ্রীম টিকেটও ছাড়া শুরু হয়েছে। সকাল থেকে সার্ভারে কেউ ঢুকতে না পারলেও এক ঘন্টার মধ্যে সব টিকেট শেষ হয়ে যাচ্ছে। এ নিয়ে ভীষণ ক্ষেপেছেন টিকেট প্রত্যাশিরা। ঈদযাত্রায় টিকিটপ্রত্যাশীরা ফেসবুকে রেলওয়ের ফ্যান পেজেও তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

তারা জানান, সার্ভারে ঢুকতে গেলে শুধু লেখা আসে ‘ইউ আর ভেরি ভেল্যুয়েবল টু আস’। আজ ছিলো ২৭ তারিখের টিকেট ছাড়ার নির্ধারিত দিন। অধিকাংশ রুটের যাত্রীরা আজও টিকেট পাননি। মাত্র ১ ঘণ্টায় সব টিকেট শেষ হয়ে গেছে।

অধিকাংশ যাত্রীর প্রশ্ন, যেখানে ওয়েবসাইটে ঢোকা যায় না সেখানে টিকেট শেষ হয়ে যায় কীভাবে? অনলাইনে একসেস দিল না তাহলে টিকেট গেল কোথায়?

প্রতি ঈদের মতো এবারও ট্রেনের অগ্রিম টিকিট রেলওয়ে স্টেশনের পাশাপাশি অনলাইনেও বিক্রি করা হচ্ছে। অনলাইনে অর্ধেক এবং ঢাকার পাঁচটি কেন্দ্রে মিলছে বাকি অর্ধেক টিকিট। তবে অনলাইনে টিকিট কাটতে গিয়ে অনেকেই পুরাতন তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন।

সকাল ৮টা থেকে অনলাইনে এবং রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়। তবে ৮টার আগে থেকেই অনলাইনে লগইন করে টিকিট কাটার অপেক্ষা করছেন অনেকেই। অনলাইনে কেউ কেউ টিকিট পেলেও ভোগান্তিতে পড়েছেন অনেকেই।

তারা বলছেন, সার্ভার ডাউন ছাড়াও টিকিট বিক্রির আগেই শেষ হয়ে গেছে, আবার সিলেক্ট করতে গিয়ে দেখছেন টিকিট আর হাতে নেই।

সকাল সাড়ে ৯টার দিকে এক যাত্রী জানান, এতক্ষণ ওয়েবসাইট ডাউন থাকার পর যখন খুলল তখন দেখি টিকিট সব শেষ।

এটা কেমনে কি হলো? যেখানে ওয়েবসাইটেই ঢোকা যাচ্ছিল না সেখানে কিভাবে টিকিট শেষ হয়?

সার্ভারে প্রবেশ করতে না পেরে ক্ষোভ জানিয়ে সোয়া ৯টার দিতে একজন ফ্যান পেইজে লিখেছেন, সকাল ৮টা থেকে অনলাইনে ট্রেনের টিকেট কাটার ট্রাই করতেছি! ওয়েবসাইটে প্রবেশ করা যায় না! শুধু লেখা আসে ‘ইউ আর ভেরি ভেল্যুয়েবল টু আস’। এক ঘণ্টার চেষ্টায় যখন ওয়েবসাইটে ঢুকতে পারলাম তখন দেখি টিকেট শেষ! ২৭ তারিখের ঢাকা-খুলনার কোনো টিকেট আর নাই!

তবে টিকিট কাটতে পেরে কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন। সকাল ১০টার দিকে মেহেদী হাসান নামে একজন লিখেছেন, দীর্ঘ এক ঘণ্টা যুদ্ধ করার পর টিকিট কাটতে পেরেছি। মোবাইল দিয়ে যখন লগইন করতে পারছিলাম না তখন ওয়াইফাই দিয়ে ডেক্সটপ দিয়ে ঢুকে দেখি অনেক টিকিট। সঙ্গে সঙ্গে তিনটি কেটে নিলাম। পৌনে ৯টার দিকে সার্ভার ফ্রি হলে ৮টা ৫৭ মিনিটে টিকিট কাটতে পেরেছি। যারা কাটতে পারেন নাই আগামীকাল পৌনে ৯টা থেকে চেষ্টা করতে পারেন। টিকেট কাটতে পেরে নিজেকে নায়ক নায়ক মনে হচ্ছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ