জাতীয়

টোল নামক চাঁদাবাজি বন্ধ করতে হবে: যাত্রী কল্যাণ সমিতি

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

দেশের চার শতাধিক নদীবন্দর ও খেয়াঘাটে লুটপাটের মহোৎসব চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এমনকি দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের জেলা পরিষদের মালিকানাধীন ঘাট ও খেয়া পারাপার পয়েন্টেও চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি এ সব অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সদরঘাট নদীবন্দরসহ দেশের সব নৌবন্দর ও লঞ্চঘাট এবং খেয়া পারাপারের চার শতাধিক ঘাট পয়েন্টে বিআইডব্লিউটিএ ও জেলা পরিষদের ইজারাদারেরা অতিরিক্ত টোল আদায় করছে। এতে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে। এ জন্য জরুরি ভিত্তিতে অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হবে।

বিবৃতিতে মোজাম্মেল বলেন, সদরঘাটে নদীতে নামতে-উঠতে যাত্রীপ্রতি টোল নেওয়া হচ্ছে। অথচ সরকারের সাথে চুক্তি অনুযায়ী খেয়া পারাপারে যাত্রীপ্রতি ভাড়া আদায়ের কথা বলা আছে। এখানে কেউ পরিবারের জন্য বাজার সদাই নিয়ে পারাপার হলে তাদের কাছ থেকে জোরপূর্বক ২০-১০০ টাকা হারে অবৈধভাবে চাঁদা নিচ্ছে ইজারাদার।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, দেশের নৌপথের যাত্রী পারাপারে এই লুটপাট বাণিজ্য শুধু সদরঘাট নয়, বিআইডব্লিউটিএর ইজারা দেওয়া সারা দেশের চার শতাধিক নদীবন্দর ও খেয়াঘাটের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে জেলা পরিষদের মালিকানাধীন ঘাট ও খেয়া পারাপার পয়েন্টে এ ধরনের হরিলুটের মহোৎসব চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, যাত্রীরা অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করলে তাদের নাজেহাল করা হচ্ছে। এসব ঘাটে টোল আদায়ের জন্য ইজারাদারেরা এলাকার মাস্তান প্রকৃতির উচ্ছৃঙ্খল যুবকদের দায়িত্ব দেওয়ার ফলে যাত্রীরা অনেকেই তাদের চাহিদামতো অতিরিক্ত টোল ও অবৈধ চাঁদা দিয়ে নদী ও ঘাট পারাপার হচ্ছে। অনেকের দামি, মালামাল নদীর পানিতে ফেলে দিচ্ছে। এমনকি মারধরের শিকার হচ্ছে অনেকে। এতে অসহায় যাত্রীরা সরকারের ওপর নানাভাবে ক্ষোভ প্রকাশ করছে।

এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে নৌপরিবহন মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন মোজাম্মেল হক চৌধুরী।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ