জাতীয়

রেলের টিকেট ভোগান্তি কমবে যেভাবে?

রেলের টিকেট ভোগান্তির খন্ডচিত্র। ফাইল ছবি।
রেলের টিকেট ভোগান্তির খন্ডচিত্র। ফাইল ছবি।

দেশের ৬ টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উন্নতমানের ফাইবার আছে বাংলাদেশ রেলওয়ের। এরপরও ভয়াবহ টিকেট ভোগান্তি কোনভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলে মনে করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

আজ (২৪ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক লোটাস জামিল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বিবৃতিতে বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা সরবরাহের অন্যতম মাধ্যম ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক আছে বাংলাদেশ রেলওয়ের কাছে। তারপরও এমন ভোগান্তি খুবই দু:খজনক।

তিনি আরও বলেন, যখন সারা দেশে সড়কে দুর্ভোগ তখন রেলের উপর চাপ পড়বে এটাই স্বাভাবিক। আসন্ন ঈদুল ফিতরের আগে পূর্বের প্রতিষ্ঠান পরিবর্তন করে shohoz.com কে দায়িত্ব দেওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। যে ভোগান্তির কথা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

কিভাবে রেলের টিকেট ভোগান্তি কমানো যায় সে বিষয়ে একটি পরামর্শ দিয়েছেন তিনি। তিনি মনে করেন, আইসিটি মন্ত্রণালয় ,বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো সরকারি সংস্থাগুলোর কারিগরি সহায়তা নিলে টিকেট ভোগান্তি কমতে পারে। তাই এ সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করা জরুরি। তা করা গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা দান সহজ হবে। বেসরকারী প্রতিষ্ঠান বাদ দিয়ে রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান গুলির সমন্বয় করা অত্যন্ত জরুরি বলেও মনে করে সংগঠনটি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ