জাতীয়

কোথায় পাবেন কোন রেলের টিকেট

ট্রেনের টিকেট
ট্রেনের টিকেট

করোনার পর এবারের ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়বে-এমন ধারণা থেকেই রাজধানীর পাঁচ স্টেশনে বিভিন্ন বিভাগ ও জেলার ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একেকটি স্টেশন থেকে একেকটি গন্তব্যের টিকিট বিক্রি হচ্ছে। এবার আগাম টিকিট বিক্রিতে কাউন্টারে চাপ কমাতে এ নিয়ম করা হয়েছে।

একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার সময় প্রত্যেক যাত্রীর জন্য এনআইডি কার্ড বা জন্মসনদ অবশ্যই কাউন্টারে দেখাতে হবে।

রাজধানী‌র পাঁচ জায়গায় পাওয়া যাবে ট্রেনের টিকিট:

কমলাপুর স্টেশন থেকে দেওয়া হবে পশ্চিমাঞ্চল ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট। ঢাকা বিমানবন্দর স্টেশনে পাওয়া যাবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট। তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলবে। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এ ছাড়া সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়ায় (পুরাতন রেলওয়ে স্টেশন)।

এছাড়া এবার ঈদে ঢাকা থেকে ছেড়ে যাবে ৩৬ জোড়া ট্রেন। মোট আসন সংখ্যা ২৬ হাজার ৬৭২টি। অর্ধেক টিকিট কাউন্টার থেকে আর অর্ধেক অনলাইনে বিক্রি হবে। এ ছাড়া ঢাকা থেকে দুটি ঈদ স্পেশাল ট্রেন চলবে। যাতে আসন সংখ্যা এক হাজার ৫০০।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ