জাতীয়

সব উপজেলায় ফায়ার স্টেশন হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

অগ্নি দূর্ঘটনা এড়াতে দেশের সব উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী জানান, ধাপে ধাপে এগুলি নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে মাঝেমধ্যেই অগ্নিনির্বাপণের মহড়া (ফায়ার ড্রিল) করতে হবে, যাতে সবাই বিপদ মোকাবিলার সময় করণীয় সম্পর্কে জানতে পারে। এছাড়া পর্যাপ্ত পানিপ্রবাহের কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করার নির্দেশনা দেন শেখ হাসিনা।

শেখ হাসিনা আরও বলেন, সরকার ফায়ার ফাইটিং দলকে আধুনিক সরঞ্জামে শক্তিশালী করছে। নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। উদ্ধারকাজে যাওয়া অগ্নিনির্বাপণকর্মীদের ওপর আক্রমণকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন বঙ্গবন্ধুকন্যা।

এসময় অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রেখে ভবন নির্মাণ করতে নগর পরিকল্পনাবিদসহ সবার প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ