জাতীয়

৪৭১ শিক্ষক নিয়োগের সুপারিশ

ক্লাস রুম। ফাইল ছবি।
ক্লাস রুম। ফাইল ছবি।

শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরএ) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সোমবার রাতে এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. এনামুল কাদের খানের সই করা অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ভোকেশনাল কর্মসূচির জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরএ) বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৫৯১ জন প্রার্থীর পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন চলমান অবস্থায় নিয়োগ সুপারিশ প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে গত ১৮ এপ্রিলের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার ( ২৫ এপ্রিল) ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে এনটিআরসি । প্রার্থীদের এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ইতোমধ্যে জানানো হয়েছে।

১২০ জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম জমা না দেয়ায় নিয়োগ সুপারিশ করা হয়নি। আগামী ১২মে’র মধ্যে ভিআর ফরম জমা দিলে তাদের নিয়োগের সুপারিশ করা হবে। এ সময়ের মধ্যে ভিআর ফরম জমা না দিলে প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে। আর নিয়োগ সুপারিশ পাওয়া ৪৭১ জন প্রার্থীকে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি নিয়োগ দেবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ