জাতীয়

চালের দাম আর বাড়বে না: খাদ্যমন্ত্রী

 খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি।

দেশে চালের দাম আর বাড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) খাদ্য ভবনে দেশের আট বিভাগের আট জেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশার কথা জানান।

খাদ্যমন্ত্রী জানান, আজ থেকে সারাদেশে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আর মে মাসের ৭ তারিখ থেকে শুরু হবে চাল কেনা। এ বছর সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল এবং সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তবে ধান ও চাল সংগ্রহ করতে গিয়ে কৃষকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন মন্ত্রী। তবে ধান ও চালের মানের ব্যাপারে কোনও আপস করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মে মাসের ৭ থেকে ১৬ তারিখের মধ্যে মিলারদের সঙ্গে চাল কেনার জন্য চুক্তি করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘মিলাররা যাতে চুক্তির শর্ত বরখেলাপ না করে তাও নিশ্চিত করতে হবে।‘

এর আগে আটটি বিভাগের ৮টি জেলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ