জাতীয়

দুই দিন গ্যাস থাকবে না ঢাকার যে যে এলাকায়

তিতাস গ্যাস। ফাইল ছবি।
তিতাস গ্যাস। ফাইল ছবি।

আগামী ৩ মে থেকে ঢাকার কিছু এলাকায় ৪৮ ঘন্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস।

শনিবার তিতাসের জরুরি বার্তায় বলা হয়, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী মঙ্গলবার (৩ মে) রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকার পশ্চিমাংশে গ্যাস সঙ্কট থাকবে।

এলাকাগুলো হচ্ছে-আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তারা জানায়, এ সময়ে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

তিতাস জানায়, ৫ মে বৃহস্পতিবার রাত ১০টার আগে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর সোম কিংবা মঙ্গলবার হতে পারে। মঙ্গলবার হলে ঈদের রাতেই গ্যাসের সমস্যা পোহাতে হবে ওই সব এলাকার গৃহস্থালিগুলোতে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ