জাতীয়

শিমুলিয়া ঘাটে মানুষের ঢল

মোটর সাইকেলের লম্বা লাইন। ফাইল ছবি।
মোটর সাইকেলের লম্বা লাইন। ফাইল ছবি।

ঈদ আসলেই ঘরমুখো মানুষের ঢল নামে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২৩টি জেলার প্রবেশদ্বার এই শিমুলিয়া ঘাট। গত কয়েক দিনের তুলনায় এই ঘাটের যানবাহন ও যাত্রী পারাপারের চাপ বেড়েছে। ফেরি স্বল্পতায় দক্ষিণবঙ্গের ঘরমুখো মানুষের ভোগান্তি বেড়েছে। এতে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৮ শতাধিক ছোট বড় যানবাহন।

শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে ছোট বড় মিলিয়ে ১০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাশাপাশি রয়েছে ৮৫টি লঞ্চ ও ১৫২টি স্পিডবোটসহ ৮টি ট্রলার।

সেহরি সময় থেকে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী থেকে শিমুলিয়া ফেরি ঘাটে আসতে শুরু করে দক্ষিণ অঞ্চলের মানুষ। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সারি দীর্ঘ হতে শুরু করে। এদিকে স্পিডবোট ও লঞ্চঘাট যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে।

অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ থাকলেও বাড়ি ফিরতে পেরে আনন্দিত যাত্রীরা। এক নম্বর ঘাট দিয়ে শুধু মোটরসাইকেল পার করছে বিআইডব্লিউটিসি। আর মোটরসাইকেল পার করতে হিমশিম খেতে হচ্ছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে। সকাল থেকে চারটি ফেরি তে করে কয়েক হাজার মোটরসাইকেল পার করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে প্রচন্ড রকমের যাত্রীদের চাপ রয়েছে। স্পিডবোট ও লঞ্চঘাট এলাকায় পা ফেলানোর মত জায়গা নেই। ভোর থেকে ১৫২টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। গতকাল রাতে সাতটার বাজে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। আজ সকালে আবার লঞ্চ চলাচল শুরু হয়। গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়াতে চাপ বেড়েছে। যাদের টাকা নিয়ে সমস্যা নাই তারা স্পীডবোটে যাচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, বর্তমানে মোট ১০টি ফেরি পারাপারে কাজ করছে। সকাল থেকে এ পর্যন্ত কয়েক শতাধিক গাড়ি পারাপার হয়েছে ঘাট এলাকায় প্রায় ৮ শতাধিক যানবাহন রয়েছে তবে মহাসড়কের কোন গাড়ি থাকে এটা আমাদের জানা নেই। ১ নম্বর ফেরিঘাট দিয়ে শুধু মোটরসাইকেল পারাবার করছি এই ঘাটতিকে শুধু মোটরসাইকেল পারাপারের জন্য নির্দিষ্ট করন করা হয়েছে।

সকাল থেকে শুধু মোটরসাইকেল বহন করে চারটি ফেরি ছাড়া হয়েছে। কি সংখ্যক মোটরসাইকেল পারাপার হয়েছে তা বলা মুশকিল তবে ঘাট এলাকায় যা মোটরসাইকেল আরও দশটি ফেরি ছেড়ে গেল শেষ হবে না। মোটরসাইকেলের চাপই এবার ঈদ যাত্রায় সবচেয়ে বেশি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ