জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান আছে, জট নেই

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ফাইল ছবি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ফাইল ছবি।

ছয় লেন আর কয়েকটি ওভারপাসের কারণে বদলে গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চেহারা। এখন আর সেখানে দেখা যায় না চিরচেনা জ্যাম। আগের মতো জ্যাম ছাড়াই এই সড়ক দিয়ে বাড়ি যেতে পারছেন ঈদ যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরের পথে সম্প্রতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি ওভারপাস চালু হয়েছে। সেই সাথে আগের চেয়ে প্রশস্ত করা হয়েছে মহাসড়ক। এর সুফল পাচ্ছেন এবার ঈদ যাত্রীরা।

দুই-তিন বছর আগেও ঈদে সংবাদ শিরোনাম হতো এই সড়কের দীর্ঘ যানজট আর ভোগান্তির খবর। এ বছর উল্টো সংবাদ হচ্ছে রাস্তাটি নিয়ে। বলা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক যান আছে, জট নেই।

২ বছর আগেও গাজীপুরের চন্দ্রার মোড় ছিল এক ভোগান্তির নাম। নির্মাণাধীন ওভারপাস আর সংকুচিত রাস্তায় দুর্ভোগের সীমা ছিল না মানুষের। এখন এই ওভারপাসের বদৌলতে কোনো জ্যাম ছাড়াই রাজধানীমুখী গাড়ি সরাসরি উঠে যাচ্ছে ছয় লেনের মহাসড়কে। সময়মতো যাত্রীপরিবহনে খুশি চালকরাও।

গাজীপুরের চৌরাস্তায় যেখানে বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটির নির্মাণকাজে চরমে পৌঁছেছিল এই পথে যাত্রার যন্ত্রণা। সেটিও এবার অনেকটা নিরসনের পথে। কিছুটা ধীরগতি থাকলেও সড়কের দুঃসহ ভোগান্তি দূর হয়েছে এবারের ঈদে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. সাদাত বলেন, যানজটের কোনো খবর আমরা পাইনি। মানুষজন সুন্দরভাবেই যাচ্ছেন।

এমন পরিস্থিতি বজায় থাকলে আসছে দিনগুলোতে রাজধানী থেকে দূরপাল্লার যাত্রায় নির্ধারিত সময়েই যাত্রীসাধারণকে পৌঁছে দিতে সক্ষম হবে, বলছেন সড়কসংশ্লিষ্টরা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ