জাতীয়

ঈদে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ মানুষ!

শিমুলিয়া ঘাট। ফাইল ছবি।
শিমুলিয়া ঘাট। ফাইল ছবি।

ঈদের ছুটিতে গত ৪ দিনে ঢাকা ছেড়েছেন কমপক্ষে ৭৩ লাখ মানুষ। তাদের মোবাইল সিমের ঢাকা ছাড়ার হিসাব থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুকে এই তথ্য দিয়েছেন। রোববার দুপুরে তিনি এই বিষয়ে তার ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এই পোস্টটি দেন।

পোস্টে তিনি লিখেছেন, গেল ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৭৩ লাখ মানুষ। তিনি লেখেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।

পোস্টে তিনি ২ দিনের বিস্তারিত হিসাব তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন, ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।

ঈদের আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছিল সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। কেননা সাপ্তাহিক ছুটি, মে দিবস এবং ঈদের ছুটি মিলিয়ে এবার টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ