মঙ্গলবার ৩ মে পবিত্র ঈদুল ফিতর। এইদিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত রাজধানী ও তার আশপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে। পাওয়া তথ্যানুসারে, ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাইয়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এছাড়া গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর মোহাম্মদপুর ও ধানমন্ডিতে গ্যাসের স্বল্প চাপ থাকবে। অবশ্য গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।
সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষনের জন্য এলাকাভেদে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও ঢাকার কিছু কিছু এলাকার গ্যাস সমস্যার সমাধান হতে ৫ মে রাত ১০টা পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।