রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদের দিন বঙ্গভবনের দরবার হলে তাঁর পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সঙ্গে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন। রাষ্ট্রপ্রধান কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব এড়াতে এবার রাজধানীর জাতীয় ঈদগাহের পরিবর্তে রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবেন।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পর রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: