জাতীয়

অসহায়দের ঈদ উপহার দিলেন সেনা প্রধান

সেনা প্রধানের ঈদ উপহার বিতরণ। ছবি: সংগৃহীত।
সেনা প্রধানের ঈদ উপহার বিতরণ। ছবি: সংগৃহীত।

ঈদকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে পাঁচ শতাধিক দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার হিসেবে দরিদ্র পরিবারের মাঝে পোলাওয়ের চাল, চিনি, সয়াবিন তেল, ডাল, সেমাই ও গুঁড়া দুধ বিতরণ করা হয়।

সোমবার (২ মে) ঢাকা সেনানিবাসের মানিকদী আদর্শ বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে সেনাপ্রধানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ঈদুল ফিতর উপলক্ষে আজ (সোমবার) ঢাকা সেনানিবাসের আশে-পাশের দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষে লজিস্টিক্স এরিয়ার দিক নির্দেশনায় এবং ঢাকা স্টেশন সদরদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ও ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সহযোগিতায় পাঁচ শতাধিক দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

মানিকদী আদর্শ বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে পোলাওয়ের চাল, চিনি, সয়াবিন তেল, ডাল, সেমাই ও গুঁড়া দুধ বিতরণ করা হয়। সেনাবাহিনী প্রধানের পক্ষে স্টেশন সদর দপ্তরের স্টেশন কমান্ডার উপস্থিতদের মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ করেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ