জাতীয়

ঢাকা ছেড়েছেন এক কোটির বেশি মানুষ:মোস্তফা জব্বার

শিমুলিয়া-বাংলাবাজার ঘাট। ফাইল ছবি।
শিমুলিয়া-বাংলাবাজার ঘাট। ফাইল ছবি।

করোনার কারণে দুই বছর ঈদ উদযাপনে ভাড়া পড়েছিল। এবার বাড়ি ফেরার হিড়িক পড়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার দাবি করেছেন ঈদকে কেন্দ্র করে এক কোটির বেশি মানুষ এই শহর ছেড়ে গ্রামে গেছেন।

আজ সোমবার মন্ত্রী তাঁর ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত তিন দিনের হিসাব এবং এর আগের দুই দিনের আনুমানিক হিসাব ধরে, এবার ঈদে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন।

ফেসবুকে নিজের ভ্যারিফায়েড অ্যাকাউন্টে মোস্তফা জব্বার বলেন, ‘পয়লা মে পর্যন্ত তিন দিনে ঢাকা শহর ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ছাড়িয়ে গেছে। এর আগের দুই দিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গিয়ে থাকলে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করে গেছে। পয়লা মে সর্বোচ্চ প্রায় ২৯ লাখ সিম ঢাকা ছেড়েছে।’

গত তিন দিনে কোন মুঠোফোন অপারেটরের কী পরিমাণ সিম ঢাকার বাইরে গেছে, তার একটি হিসাবও ফেসবুক পোস্টে সংযোজন করেছেন টেলিযোগাযোগমন্ত্রী। সে অনুযায়ী, তিন দিনে গ্রামীণফোনের ৩৩ লাখ ৪৫ হাজার ৫০৭ সিম, রবি আক্সিয়াটা লিমিটেডের ১৮ লাখ ২৪ হাজার ৯৫৬ সিম, বাংলালিংকের ১৭ লাখ ৮৮ হাজার ৩১২ সিম ও টেলিটকের ২ লাখ ৪৬ হাজার ২৫০ সিম ঢাকার বাইরে গেছে।

এবারের ঈদে প্রায় দ্বিগুণ মানুষ গ্রামের বাড়িতে যাবে বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল যাত্রী কল্যাণ সমিতি। ওই সংবাদ সম্মেলনে বুয়েটের দুর্ঘটনা গবেষণাকেন্দ্রের পরিচালক মো. হাদিউজ্জামান বলেছিলেন, ‘আমাদের চলমান একটি গবেষণায় দেখা গেছে, ঈদের আগে চার দিনে প্রতিদিন গড়ে প্রায় ৩০ লাখ মানুষ ঢাকা ছাড়বেন।’

ওই গবেষণার বরাত দিয়ে হাদিউজ্জামান বলেছিলেন, ‘ঈদের আগে প্রতিদিন বাসে আট লাখ, ট্রেনে এক লাখ, লঞ্চে দেড় লাখ, ব্যক্তিগত গাড়িতে প্রায় চার লাখ, মোটরসাইকেলে প্রায় চার লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবেন। বাকি প্রায় ১২-১৩ লাখ মানুষ ঢাকা ছাড়বে ট্রাক, ট্রেনের ছাদে করে।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ