রাজধানীর ধানমন্ডিতে সাভার পরিবহনের একটি বাসের ধাক্কায় উজির আহমেদ (৭২) নামের এক বৃদ্ধের প্রানহাণি ঘটেছে। সোমবার (৯ মে) সকাল প্রায় ছয়টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই বৃদ্ধ ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক সুত্রে জানা গেছে, নিহত উজির আহমেদ এক আত্মীয়কে মাদ্রাসায় দিয়ে আসার জন্য ঘর থেকে বের হন। সিএনজিতে উঠতেযাবার সময় সাভার পরিবহনের একটি বাস উজিরকে পেছন থেকে ধাক্কা দেয়। তাতে তিনি গুরুতর আহত হন।
নিহত উজির আহমেদ কলাবাগান স্টাফ কোয়ার্টারে থাকতেন। তার বাড়ি বাড়ি কুমিল্লার লাকসামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেছেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।