জাতীয়

ভাটারায় সড়কে যুবকের প্রাণহানি

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ভাটারায় সড়কে যুবকের প্রাণহানি

রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট সড়কের বাজারের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত (২৫) যুবকের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় অটোরিকশা চালক আবুল কালামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) সকাল ৯টায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহত যুবককে গুরুতর অবস্থায় সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অটোরিকশা চালক আবুল কালাম জানান, ওই রাস্তা দিয়ে চলাচলের সময় অজ্ঞাত সাইকেল চালকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ওই সাইকেল চালক ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় ওই চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ