ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ রয়েছে। তা বন্ধ রয়েছে আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় । দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে তাই ভারতীয় পেঁয়াজ আসছে না। আমদানি বন্ধ হওয়ায় পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, বন্দর দিয়ে সর্বশেষ গত ৩০ এপ্রিল ৬৮ ট্রাকে এক হাজার ৯০২ টন পেঁয়াজ এসেছিল। ঈদের ছুটি শেষে ৭ মে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হলেও এ যাবত কোনো পেঁয়াজ আসেনি।
দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: