জাতীয়

উগ্রবাদ প্রতিরোধে প্রদর্শিত হচ্ছে নাটক ‘মুখোশ’

উগ্রবাদ প্রতিরোধে প্রদর্শিত হচ্ছে নাটক
উগ্রবাদ প্রতিরোধে প্রদর্শিত হচ্ছে নাটক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্র্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এর উদ্যোগে বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছে জনসচেতনতামূলক নাটক মুখোশ।

মঙ্গলবার (১০মে) বিকেল ৪টায় বগুড়ার সাত মাথায় মুজিব মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থায়নে নাটকটিতে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে বক্তব্য তুলে ধরা হয়েছে।

নাটকটিতে দেখানো হয়েছে- কিভাবে, কোন পরিস্থিতেতে ধর্মের ভুল ব্যাখ্যা গ্রহণ করে মানুষ উগ্রবাদের দিকে ধাবিত হয়।

উগ্রবাদের উস্কানিদাতা বা জঙ্গি রিক্রুটাররা বিভিন্ন সংগঠনের নাম ধারণ করে, কিভাবে সমাজের মানুষদের আকৃষ্ট করে ভুল পথে নিয়ে বিপদগামী করে তুলে। এছাড়াও একজন উগ্রবাদে বিশ্বাসী ব্যক্তির আচরণের মাঝে কী কী পরিবর্তন ঘটে এবং উগ্রবাদে জড়িত হওয়ার ক্ষেত্রে কারা ঝুঁকিতে রয়েছে তা নাটকটিতে ফুটে উঠেছে। ধর্মের আংশিক ব্যাখ্যা বা ভুল ব্যাখার বিপরীতে ধর্মের সঠিক ব্যাখা, আচরণ এবং সমাজে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

পারস্পরিক যোগাযোগ ধারণার প্রয়োগ ঘটানো হয়েছে নাটকটিতে। এখানে উপস্থিত দর্শক নাটকের ঘটনার সাথে সরাসরি যুক্ত হতে পারছেন, প্রদর্শণকালীন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে নাটকের গতি বা গল্পের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। কখনো কখনো দর্শক মঞ্চে উঠে অভিনেতায় পরিণত হচ্ছেন। অভিনেতা ও দর্শকদের মধ্যে যৌথ মিথস্ক্রিয়ার মাধ্যমে নাটকটির ঘটনা এগিয়ে যাচ্ছে- যার ফলে দর্শক নিজেকে নাটকের ঘটনার অংশ মনে করছেন। নাটকের মাধ্যমে দর্শক সরাসরি ঘটনায় যুক্ত হতে পারছেন বলে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের গবেষক ও সাবেক শিক্ষার্থীরা নাটকটির পরিবেশনায় যুক্ত আছেন। জায়েদ জুলহাসের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. আহমেদুল কবির। প্রদর্শনী বাস্তবায়ন প্রক্রিয়ায় যুক্ত আছেন আহসান খান। ডিএমপির কাউন্টার টেররিজম এন্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার আরাফাত লেনিন নাটকটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কাউন্টার টেরোরিজম এন্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান, বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান, বিপিএম(বার) পুরো প্রক্রিয়ার সার্বিক নির্দেশক ও তত্ত্বাবধায়ক হিসেবে আছেন।

নাটকটিতে অভিনয় করেছেন, আবে হায়াত সৈকত, অপূর্ব গোমস্তা, রফিকুল ইসলাম সবুজ তালুকদার, মনিরুজ্জামান রিপন, রাগীব নাঈম, দিগার মোঃ কৌশিক, কামরুন্নাহার মুন্নি, দেবাশীষ কুমার, শুভ্র সরকার ও ইভানা মেঘলা।

বগুড়া জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় গত ৬-১০ মে, ২০২২ পর্যন্ত নাটকটি বগুড়ার বিভিন্ন স্থানে প্রদর্শিত হচেছ। এরপর ১১-১৫ মে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে।

১১-১৫ মে, চাঁপাইনবাবগঞ্জে নাটক প্রদর্শনীর স্থান ও সময়: ১১মে- ভোলাগঞ্জ – বিকাল ৪টা; ১২মে- নাচোল, বিকাল ৪টা; ১৩মে- গোমস্তাপুর, বিকাল ৪টা; ১৪মে- শিবগঞ্জ, বিকাল ৪টা; ১৫মে, চাঁপাইনবাবগঞ্জ সদর।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ