ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দিনব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
কর্মসূচির মধ্যে রয়েছে শান্তি শোভাযাত্রা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও ধর্মীয় আলোচনা সভা।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।বেলুন উরিয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ।
অনুষ্ঠানের উদ্বোধনকাল হাছান মাহমুদ বলেন, পচাত্তরের পরে রাষ্ট্রের সম্প্রদায়িক চেতনা নষ্ট করা হয়েছে । দেশের সাম্প্রদায়িক সমপ্রীতি নষ্টের অপচেষ্টা ও বিশৃংখলা সৃষ্টিতে একটি পক্ষ সচেষ্ট রয়েছে।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: