শেষমেষ প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকাল ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে| ভারতের গনমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। পি কে হালদারকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের হাজারো কোটি টাকা লোপাট মামলার মূল অভিযুক্ত আসামি। পি কে হালদার পশ্চিমবঙ্গে ছন্দনামে অবস্থান করছিলো।
ভারতীয় গণমাধ্যম বলছে, হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার নাম বদল করে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে বসবাস করছিলো। প্রদেশের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় শনিবার ওই বাড়ি থেকে পি কে হালদারসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলাবাহিনী।
দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: