জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বিমান বাহিনী প্রধান তুরস্কে গেলেন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান শনিবার ৫ দিনের এক সরকারী সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তুর্কি এয়ার ফোর্স কমান্ডার জেনারেল হাসান কুকুকাকিউজের আমন্ত্রণে বিমান বাহিনী প্রধান এই সফরে গেছেন। সাথে স্ত্রী ও ২ জন সফরসঙ্গী রয়েছেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক’র সমাধি পরিদর্শন এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

তুরস্ক অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার তুর্কি এয়ার ফোর্স জেনারেল হাসান কুকুকাকিউজের সাথে সৌজন্য সাক্ষাত এবং পারস্পারিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন। এর মাধ্যমে বাংলাদেশ ও তুরস্ক বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ফলপ্রসু সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুর্কি এ্যারোস্পেস ইন্ডাষ্ট্রিসসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্র্ণ সম্পর্ক সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি সম্প্র্রসারিত করবে।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান আগামী২০ মে দেশে ফিরেবেন বলে আশা করা হচ্ছে।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ