জাতীয়

যানজটে অবরুদ্ধ রাজধানী

 রাজধানীর ফার্মগেটে সকালবেলার যানজট
রাজধানীর ফার্মগেটে সকালবেলার যানজট

যেখানে যত দূরে চোখ যায়, শুধু সারি সারি যানবাহন। যানবাহনগুলোর চাকা যেন স্থির হয়ে আছে। খামারবাড়ি থেকে ফার্মগেটমুখি সড়কে ৪০ মিনিট একই স্থানে দাঁড়িয়ে থাকা শিকড় পরিবহনের একটি বাসের চালক বাবুল মিয়া বললেন, সামনে এগোতে পারছি না। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিজয় সরনী বা খামারবাড়ি নয়, অধিকাংশ এলাকার সড়ক যানজটে অবরুদ্ধ ছিল।

পান্থপথ থেকে বাংলামোটরে যেতে অটোরিকশায় ৫৫ মিনিট লেগেছে সাইদা রহমানের। বেলা সাড়ে ১১টায় তিনি বাংলামোটর মোড়ে অটোরিকশা থেকে নেমে তেলে-বেগুনে জ্বলে বললেন, গতকাল ১০ মিনিট লেগেছিল-আজ লাগলো ৫৫ মিনিট। গাড়ি সামনে এগোতেই পারছিল না।

গত শুক্র ও শনিবার ছিল সরকারি ছুটি। পরদিন রোববার বুদ্ধপূর্ণিমার ছুটি ছিল। টানা তিন দিনের ছুটির পর অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। তার ফলে সোমবার রাজধানীর অধিকাংশ সড়কে যানজট তীব্র হয়ে উঠে। ট্র্যাফিক পুলিশ কর্মকর্তারা জানান, কিছু এলাকায় গাড়ির চাপ বেশি ছিল। দুপুরের পর চাপ কমতে থাকে।

ফার্মগেট থেকে সাতরাস্তায় যেতে ৩০ মিনিট লেগেছে উল্লেখ করে মোটর সাইকেল চালক আশরাফ আলী বলেন, হলিক্রস স্কুলের সামনে গাড়ির জট লেগেছিল, রাস্তায় পানি জমে চলাচলের অংশ কমে গিয়েছিল-তাই এই দুরাবস্থায় পড়তে হয়। তিনি জানান, ফার্মগেট থেকে হলিক্রস স্কুলের সামনে দিয়ে সাতরাস্তা যেতে ১০ মিনিটের বেশি লাগার কথা নয়।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ