জাতীয়

সাশ্রয়ী হওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সরকারি-বেসরকারি খাতে ব্যয় কমিয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি সভায় ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদনকালে প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা এই নির্দেশনা দেন। সভার পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে গনমাধ্যমকর্মীদের এ কথা জানান।এম এ মান্নান বলেন, আজকের এনইসি সভায় অপচয়রোধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। জনগণের অর্থ ব্যয়ে সাশ্রয়ী হতে হবে। প্রধানমন্ত্রী ভ্রমণের বিষয়ে নির্বাহী আদেশ দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি খাতের সব বিষয়ে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ-পানি থেকে শুরু করে কোনো খাতেই অপচয় করা যাবে না।অহেতুক সম্পদ অপচয় করার কোনো মানে নেই। শুধু অপচয়রোধ নয়, জনগণ ও দেশের জন্য প্রকল্প এগিয়ে নিতে হবে। অহেতুক বাড়াবাড়ি করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ