জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু পার হতে মোটর সাইকেলে লাগবে ১০০ টাকা

পদ্মা সেতু
পদ্মা সেতু

পদ্মা সেতু পারাপারের জন্য টোলের হার নির্ধারণ করেছে সরকার। পদ্মা সেতু পার হতে টোল দিতে হবে মোটরসাইকেল চালককে। মোটরসাইকেলের জন্য টোল নির্ধারণ হয়েছে ১০০ টাকা। ৩১ আসনের বাসের টোল নির্ধারণ হয়েছে এক হাজার ৪০০ টাকা । চার এক্সেলের ট্রেইলারের টোল নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা ।

আজ মঙ্গলবার (১৭ মে) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গাড়িভেদে টোলহার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। এখন পদ্মা নদী পারাপারের ফেরিতে যে টাকা লাগে, পদ্মা সেতু পার হতে তার চেয়ে গড়ে দেড় গুণ বেশি টাকা লাগবে।

প্রজ্ঞাপন অনুসারে, এই সেতু পার হতে বড় বাসে ২ হাজার ৪০০ টাকা, মাঝারি ট্রাকে ২ হাজার ৮০০ টাকা দিতে হবে।

জানা গেছে, গত ২৮ এপ্রিল পদ্মা সেতুর জন্য টোলের হার প্রস্তাব করে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। অনুমোদনের পর আজ তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।

পদ্মা সেতুর টোল:

১. মোটরসাইকেল ১০০ টাকা

২. কার, জীপ ৭৫০ টাকা

৩. পিকআপ ১২০০ টাকা

৪. মাইক্রোবাস ১৩০০ টাকা

৫. ছোট বাস (৩১ আসন/১ রুম) ১৪০০ টাকা

৬. মাঝারি বাস (৩২ আসন/বেশি) ২০০০ টাকা

৭. বড় বাস (৩ এক্সেল) ২৪০০ টাকা

৮. ছোট ট্রাক (৫ টন) ১৬০০ টাকা

৯. মাঝারি ট্রাক (৫-৮ টন) ২১০০ টাকা

১০. মাঝারি ট্রাক (৮-১১ টন) ২৮০০ টাকা

১১. ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা

১২. ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬০০০ টাকা

১৩. ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৬০০০+ প্রতি এক্সেল ১৫০০টাকা

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ