সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই ধরনের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ২৬৫ টাকা করা হয়েছে। বুধবার (১৮ মে) থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর করা হবে। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।
সংশ্লিষ্ট সুত্র জানায়, সাম্প্রতিক যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ছাড়াও মুদ্রাবাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: