জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ

জাতীয় যাদুঘর
জাতীয় যাদুঘর

আন্তর্জাতিক জাদুঘর দিবস আজ বুধবার (১৮ মে)।

এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘পাওয়ার অব মিউজিয়াম’। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস এর আহ্বানে ১৯৭৭ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত আইসিওএম এর সদস্য ১০৭ দেশের ২৮ হাজার জাদুঘর।

বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতি বছর দিবস পালন করে আসছে। শোভাযাত্রা ছাড়াও বিষয়ভিত্তিক সেমিনার ও বিশেষ প্রদর্শনী আয়োজন করে থাকে। দিবসটি উপলক্ষে এ বছর বিস্তারিত কর্মসূচি রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের । এসব কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই উপমহাদেশে জাদুঘরের ধারণাটি এসেছে ব্রিটিশদের মাধ্যমে। ভারতীয় এশিয়াটিক সোসাইটির সদস্যরা এই অঞ্চলের জাতিতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, ভূ-তাত্ত্বিক এবং প্রাণীবিষয়ক নমুনা সংগ্রহ করে সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যাপারে উদ্যোগী হন। লর্ড ওয়ারেন হেস্টিংস এশিয়াটিক সোসাইটির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি কলকাতার পার্কস্ট্রিটে জমির ব্যবস্থা করেন। ১৮০৮ সালে সেখানে জাদুঘরের জন্য ভবন নির্মাণ শেষ হয়। এই প্রক্রিয়ায় ১৮১৪ সালে উপমহাদেশের প্রথম জাদুঘর ‘এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম’ -এর জন্ম ও প্রতিষ্ঠা হয়।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ