জাতীয়

বৃষ্টির সম্ভাবনা কম, বাড়ছে গরম

বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রাজধানী ঢাকায় আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম। নোয়াখালী, খুলনা ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে বেড়ে যাবে গরমের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসের আর্দ্রতা বেশি তাই গরম বেশি অনুভূত হচ্ছে। এই ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠেছেন সকলেই। তাপমাত্রা খুব বেশি বাড়েনি। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় এই গরম কিছুটা বেশি অনুভূত হচ্ছে। বুধবার (১৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বুধবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা খুব কম। বুধবার সারাদেশেই গরম বাড়বে। বুধবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ