জাতীয়

বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে : জাতিসংঘ

অ্যান্তোনিও গুতেরেস
অ্যান্তোনিও গুতেরেস

ইউক্রেনে রাশিয়ার হামলার ফলে আগামী মাসগুলোয় বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বুধবার (১৮ মে) নিউইয়র্কে দেওয়া ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ বিষয়ে বলেছেন, যুদ্ধের কারণে দামের ঊর্ধ্বগতি দরিদ্র দেশগুলোয় খাদ্য নিরাপত্তাহীনতাকে বাড়িয়ে তুলছে। তিনি বলেন, সংঘাত বিশ্বব্যাপী পণ্যের সরবরাহ হ্রাস করেছে ও দাম বৃদ্ধি করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী খাদ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

তিনি বলেন, ইউক্রেনের রপ্তানি যদি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে না যায়, তবে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে; যা বছরের পর বছর ধরে চলতে পারে।যুদ্ধ ইউক্রেনের বন্দর থেকে সরবরাহ বন্ধ করে দিয়েছে, যা দিয়ে একসময় প্রচুর পরিমাণে সূর্যমুখী তেলের পাশাপাশি ভুট্টা ও গমের মতো শস্য রপ্তানি করা হতো।

গুতেরেস বলেন, এই যুদ্ধ 'অপুষ্টি, ব্যাপক ক্ষুধা এবং দুর্ভিক্ষ ছাড়াও লাখ লাখ মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে।

তিনি বলেন, ইউক্রেনের খাদ্য এবং রাশিয়া ও বেলারুশের উৎপাদিত সার বিশ্ব বাজারে পুনরায় না আসা পর্যন্ত খাদ্য সংকটের কোনো কার্যকর সমাধান নেই।

গুতেরেস আরও বলেন, খাদ্য রপ্তানি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 'নিবিড় যোগাযোগ' রাখছেন তিনি।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ