জাতীয়

মানবতাবিরোধী অপরাধ: মৌলভীবাজারের আব্দুল আজিজসহ তিন জনের মৃত্যুদণ্ডের রায়

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আব্দুল আজিজসহ তিন জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- আব্দুল মান্নান ও আব্দুল মতিন। আসামি আব্দুল মতিন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

আদালতে আসামি আব্দুল আজিজের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান, আব্দুল মান্নানের পক্ষে ছিলেন আইনজীবী এম. সারোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি।

প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমকে বলেন, তিন আসামির সর্ব্বোচ্চ সাজা হয়েছে। এই রায়ে আমরা সন্তুষ্ট।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান প্রতিক্রিয়ায় বলেছেন, এই রায়ে আমরা সংক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

প্রসঙ্গত: তিন আসামির বিরুদ্ধে একাত্তর সালে মৌলভীবাজারের বড়লেখায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২০১৪ সালের ১৬ অক্টোবর তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয়। ২০১৬ সালের ১৪ নভেম্বর তা শেষ করা হয়।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ