ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে শুক্রবার ২০ মে)। এজন্য তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৯ জুন পর্যন্ত। ১০ জুন থেকে শুরু হবে তাদের নিবন্ধন কার্যক্রম। ২১ জুলাইয়ের মধ্যে এ ধাপের নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, দেশের অন্যান্য উপজেলাগুলোয় ভোটারদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
দেশের নাগরিকদের মধ্যে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের তথ্য সংগ্রহ করা হবে। তার আগে যারা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরও ভোটার করা হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করা হবে। এ সময় ভোটার স্থানান্তরের আবেদনও করা যাবে।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২ মার্চ পর্যন্ত দেশে মোট ভোটার ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।
দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: