জাতীয়

শেরপুরে মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরে মানবাধিকার বিষয়ক প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়
শেরপুরে মানবাধিকার বিষয়ক প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়

শেরপুরে মানবাধিকার বিষয়ক প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য শুক্রবার (২০ মে) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে “হতদরিদ্র জনগোষ্ঠীর মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ” শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ নেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ।শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালন করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বিএমএসএফ এর সহ-সভাপতি ও সংবাদ প্রতিদিনের যুগ্ম বার্তা সম্পাদক শাপলা রহমান, বাংলা ভিশনের বার্তা সম্পাদক নাসরিন গীতি এবং বিএমএসএফ সদস্য, ডেইলি সানের সিনিয়র রিপোর্টার আহম্মদ উল্লাহ প্রশিক্ষক হিসেবে তাতে অংশ নেন।

কর্মশালায় সাংবাদিকতার ক্ষেত্রে মানবাধিকার সুরক্ষার বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ