জাতীয়

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রেল যোগাযোগে। ফাইল ছবি
রেল যোগাযোগে। ফাইল ছবি

হঠাৎ কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হয়ে গেছে খুলনাঞ্চল। এতে রেললাইনের উপর গাছ উপড়ে পড়ে বন্ধ হয়ে যায় খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও হালসার মাঝামাঝি জায়গায় রেললাইনের ওপর বেশ কিছু গাছ ভেঙে পড়ে। এতে ভোর সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহায়তার গাছগুলো সরানোর ফলে বেলা পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার ভোরে আলমডাঙ্গা উপজেলায় আধা ঘণ্টারও বেশি সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলে। এতে উপজেলার কয়েকটি ইউনিয়নে কয়েকশ বাড়িঘরের চালা উড়ে যায়। বিদ্যুতের খুঁটিসহ উঠতি ফসল, ধান, পান বরজের ব্যাপক ক্ষতি হয়। আলমডাঙ্গা-হালসার মাঝামাঝি স্থানে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে। এতে ভোর সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে গাছ ভেঙে পড়ায় সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বলেন, শনিবার ভোরে কালবৈশাখীর তাণ্ডবে আলমডাঙ্গা-হালসার মাঝামাঝি জায়গায় রেললাইনের ওপর বেশ কিছু গাছ ভেঙে পড়ে। এতে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাঁচ ঘণ্টার ব্যবধানে গাছগুলো অপসারণ করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এছাড়া কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে গাছ ভেঙে পড়ায় সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সড়কের গাছ অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ