জাতীয়

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

বিসিএস পরীক্ষা
বিসিএস পরীক্ষা

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে শুক্রবার (২৭ মে) দুপুর ১২টায়। ২০০ নম্বরের এ লিখিত পরীক্ষায় অংশ নিতে সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।

এবার ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২০৫ জন প্রার্থী।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

ঢাকা কলেজ কেন্দ্রে সুন্দর ও পরিবেশে বিসিএস প্রিলিমিনারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এভাবে বিভিন্ন কেন্দ্রে পর্যাপ্ত পরীক্ষার্থীর উপস্থিতি ছিল। সকাল ১১টায় রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন পরিদর্শন করেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

পরিদর্শনের পর তিনি বলেন, দেশে কোন ধরনের প্রশ্নপত্র ফাঁস বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ছয় সেট প্রশ্ন করেছি। আজ সকাল সাড়ে ৯টায় লটারির মাধ্যমে সেট পছন্দ করে প্রিন্ট দিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ