জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

মই বেয়ে আইনমন্ত্রী দেখলেন আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ

 মই বেয়ে আইনমন্ত্রী দেখলেন আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ
মই বেয়ে আইনমন্ত্রী দেখলেন আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ

আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও রোমানা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রাজাপুর আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ আজ শুক্রবার নিজের চোখে দেখলেন আইনমন্ত্রী আনিসুল হক। বেলা ১১টার দিকে এই প্রকল্পের কাজের অবস্থা দেখতে গিয়ে আইনমন্ত্রী মই বেয়ে ওপরে উঠেন। তিনি প্রকল্পের ঘরের দেয়ালের ঢালাইয়ের মান নিজের চোখে দেখেন। ওইসময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম আইনমন্ত্রী আনিসুল হকের কাছে কোথায় কী নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে তার বিবরণ তুলে ধরেন।

আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, আরো যদি কেউ জড়িত থাকেন অথবা এই আশ্রয়ণ প্রকল্প নিয়ে যদি কেউ দুর্নীতি করে থাকেন, সেটা বাংলাদেশের যেকোনো জায়গায় হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনযোগে আখাউড়ায় পৌঁছান আইনমন্ত্রী আনিসুল হক। এরপর তিনি আখাউড়ার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকার রাজাপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান।

আইনমন্ত্রীর সঙ্গে আরো ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাসুদ উদ আলম।

স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পে ঘর নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে আখাউড়া উপজেলায় সদ্য সাবেক ইউএনও রুমানা আক্তার ও এসি ল্যান্ড সাইফুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে। গত ২৮ এপ্রিল সরেজমিন পরিদর্শন করে আখাউড়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম পেয়েছে জেলা প্রশাসন। নিয়ম অনুযায়ী রড না দেওয়াসহ অন্যান্য অভিযোগের সত্যতা পেয়ে ৮৮টি ঘরের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক।

এরপর ইউএনও রুমানা আক্তারকে রাঙামাটির বাঘাইছড়ি ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে বান্দরবানের থানচি উপজেলায় বদলি করা হয়েছে।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ