জাতীয়

সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেন দুর্ঘটনা।
ট্রেন দুর্ঘটনা।

সাড়ে ১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ ছিল।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক বলেন, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের পর রেলপথ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তা মেরামত করা হয়েছে। ট্রেন চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সুত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার (২৭ মে) রাত ১০টায় মৌচাক স্টেশন পার হয়। কিছু সময় পরই ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মৌচাক রেলস্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।রাত ২টায় ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ