জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির ১২ দাবি

 বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সংবাদ সম্মেলন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সংবাদ সম্মেলন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিক সম্মানী ৪০ ও মেম্বারদের ২০ হাজার টাকা করার দাবি করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি। পাশাপাশি ইউনিয়ন এলাকায় অবস্থিত সব ধরনের হাট-বাজার, বালুমহল, পাথরমহল, ফেরিঘাটের ইজারা প্রদানের ক্ষমতা প্রদান করাসহ ১২ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংগঠনটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

ইউনিয়ন পরিষদের ক্ষমতাকে দুর্বল রেখে কোনোভাবেই স্থানীয় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় জানিয়ে সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন বিল্লাল বলেন, ‘ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। সেই লক্ষ্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে ১২ দফা দাবি নিয়ে এসেছি আমরা। সে সঙ্গে এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।’

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির ১২ দাবি-

১. প্রশাসনিক ইউনিট আইনের পূর্ণ বাস্তবায়ন চাই।

২. চেয়ারম্যানদের সম্মানী বৃদ্ধি করে চল্লিশ হাজার ও মেম্বারদের বিশ হাজার টাকা নির্ধারণ করা।

৩. ইউনিয়ন পরিষদ সমূহের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন এলাকায় অবস্থিত সকল ধরনের হাট-বাজার, জলমহল, বালুমহল, পাথরমহল, সাইরাতমহল, ফেরিঘাট সমূহ ইজারা প্রদানের ক্ষমতা ও ইজারা লব্ধ আয় সমূহ ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় হিসাবে প্রদান করা।

৪. ভূমি উন্নয়ন কর ১ শতাংশ হতে ২ শতাংশ এ উন্নীত করে সরাসরি ইউনিয়ন পরিষদের তহবিলের জমা প্রদান করা।

৫. জন্ম নিবন্ধনের আয় এবং বিবাহ নিবন্ধনের ফি ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা।

৬. ইউনিয়ন পরিষদের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সকল বরাদ্দ মন্ত্রণালয় থেকে সরাসরি ইউনিয়ন পরিষদের তহবিলে প্রদান করতে হবে।

৭. চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা হলে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত চেয়ারম্যানদের গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত না করা।

৮. ক. গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা বৃদ্ধি করে দেওয়ানি ও ফৌজদারি উভয় মোকদ্দমায় পাঁচ লাখ টাকা জরিমানা/ক্ষতিপূরণ আদায়ে ক্ষমতা প্রদান করা। খ. প্রতিটি ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে একজন বেঞ্চ সহকারী ও একজন পিয়ন নিয়োগ প্রদান করা।

৯. ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটিতে একজন সহকারী পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে সদস্যসচিব হিসেবে নিয়োগ দান করা।

১০. ইউনিয়ন পরিষদের ওপর ঊর্ধ্বতন মহলের সকল ধরনের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা।

১১. ইউনিয়ন পরিষদকে গ্রাম পুলিশ নিয়োগের এবং অপসারণের পূর্ণ ক্ষমতা প্রদান করা।

১২. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্টের মাধ্যমে একটি অত্যাধুনিক পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের জন্য ঢাকা মহানগর এলাকায় প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়া।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ