নিজস্ব অর্থায়নে বহু-প্রতিক্ষিত পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। সেই সাথে দেশের মানুষের বেড়েছে আত্মবিশ্বাস-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী ২৫ জুন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।
সোমবার তিনি ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে "সেনাসদর নির্বাচন পর্ষদ-২০২২" সভায় দেয়া বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের এই একটি সিদ্ধান্ত- বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশিপাশি জাতির আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, জনৈক ব্যক্তি পদ্মা সেতু প্রকল্পে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনায়- কোনো বোর্ড মিটিং না করেই বিশ্বব্যাংক সেতুটি নির্মাণে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। যদিও পরে ওই অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু ও পদ্মা রেল সেতু প্রকল্পের নিরাপত্তা বিধান, তেল পাইপলাইন প্রকল্প এবং করোনা মহামারী মোকাবেলায় সেনাবাহিনী দক্ষতার প্রমাণ দিয়ে জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
তিনি বলেন, আগামী ২৫শে জুন পদ্মা বহুমুখী সেতু এবং এ বছরই মেট্রোরেল ও কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল চালু হবে।
প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের একটিমাত্র সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, অন্যদিকে দেশের মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে।
পদ্মা সেতু নির্মাণে ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ এনে অর্থায়ন বন্ধ করে দেয়ায় বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে আবারও ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, বোর্ড মিটিং ছাড়াই বিশ্বব্যাংক এ ধরনের সিদ্ধান্ত নিয়েছিল।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তাঁর সরকারের অব্যাহত প্রচেষ্টায় বাংলাদেশ যে অর্থনৈতিক অবস্থায় উন্নীত হয়েছে তা ধরে রাখতে হবে।
দেশের অবকাঠামো নির্মাণে সেনা বাহিনীর ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বড় বড় অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তিনি বলেন, জাতির পিতার নির্দেশনা মেনে সেনাবাহিনীকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে এবং তা ধরে রাখতে হবে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর ভারতীয় মিত্রবাহিনীর স্বদেশে ফিরে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা ছিলেন বলে মাত্র তিন মাসের মধ্যেই ভারতীয় বাহিনী নিজ দেশে ফেরত গিয়েছিল।
তার বক্তব্যে প্রধানমন্ত্রী পাকিস্তান আমলে সামরিক বাহিনীতে বাঙ্গালীদের বঞ্চনার বিষয়টি তুলে ধরে বলেন, তখন সামরিক বাহিনীতে একজন মাত্র বাঙালি কর্নেল ছিলেন।
শেখ হাসিনা বলেন, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক জেনারেল রয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে।
এসময় তিনি জলবায়ু উদ্বাস্তুও আশ্রায়ন প্রকল্পের উল্লেখ করে বলেন তা সরকার গৃহহীনদের ঘর তৈরি করে দিচ্ছে এবং বাংলাদেশের কোন গৃহহীন থাকবে না এটা নিশ্চিত করা হবে।