জাতীয়

সাইকেলে বা হেঁটে পার হওয়া যাবে না পদ্মা সেতু

পদ্মা সেতু। ছবি: সিফাত ভুইয়া
পদ্মা সেতু। ছবি: সিফাত ভুইয়া

আগামী ২৫ জুন খুলছে পদ্মা সেতু। ঐ দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন স্বপ্নের এই সেতু। তবে দেশের সবচেয়ে বড় এই সেতু হেঁটে বা সাইকেল চালিয়ে পার হওয়ার সুযোগ থাকছে না। কম গতির কারণে সাইকেলে বা হেঁটে সেতু পার হতে গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ও সড়ক) শাহ মো. মুসা গণমাধ্যমকে বলেন, হেঁটে সেতু পার হওয়ার কোনো সুযোগ নেই। এ ছাড়া কেউ সাইকেল নিয়েও পার হতে পারবে না।

তিনি বলেন, সেতুর ওপর দিয়ে কোন কোন যানবাহন পার হতে পারবে এবং টোল কত–সবকিছুর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে সাইকেলের কথা উল্লেখ নেই।

তিনি আরও বলেন, সেতুর ওপর দিয়ে গতির যানবাহন চলবে। সেখানে হেঁটে বা স্লো মুভিং কিছু থাকলে দুর্ঘটনা ঘটতে পারে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোটরসাইকেলে ১০০ টাকা, কার বা জিপে ৭৫০ টাকা, পিকআপ ভ্যানে ১ হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে ১ হাজার ৩০০ টাকা, ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা, বড় বাসে (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ছোট ট্রাকে (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (৫-৮ টন) ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮-১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬ হাজার টাকা ও টেইলর (৪ এক্সেলের বেশি) ৬ হাজারের সঙ্গে প্রতি এক্সেলে ১ হাজার ৫০০ টাকা করে যোগ করে টোল দিতে হবে। এর মধ্যে সাইকেলের কথা উল্লেখ নেই।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ