জাতীয়

ভরা মৌসুমেও চালের দাম বেশি কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদের সভা। ছবি : পিআইডি
মন্ত্রিপরিষদের সভা। ছবি : পিআইডি

ভরা মৌসুমেও দেশে চালের দাম বেশি কেন, এর পেছনে কারো কারসাজি আছে কি না তা খতিয়ে দেখার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, কারো কারসাজির কারণে দাম বাড়লে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হলেও মূল আলোচনায় জায়গা করে নেয় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বিশেষ করে চলের দাম বৃদ্ধি প্রসঙ্গে।

ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কেউ অবৈধভাবে চাল মজুদ করে সংকট সৃষ্টি করছে কিনা-তা দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিয়ম-নীতি লঙ্ঘন করে অনেক ব্যবসায়ী চাল নিয়ে কারসাজিতে নেমেছে বলে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানান তিনি।

মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ