জাতীয়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ছবি: সংগৃহীত

ছোট বোনকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক দিনের সফরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাদি শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় গিয়েছেন তাঁরা। এটি তাদের পারিবারিক কর্মসূচি।

ঢাকা থেকে হেলিকপ্টারে করে মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে তাঁরা টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বেলা সাড়ে ১২টার দিকে পুষ্পমাল্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।

বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দেন। তার সফরকে ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া ছাড়ার কথা রয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা তাদের দাদি শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় এসেছেন। এটি তাদের পারিবারিক কর্মসূচি।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ