জাতীয়

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১১ সাংবাদিক

পুরস্কার নিচ্ছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিম। ছবি: সংগৃহীত
পুরস্কার নিচ্ছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিম। ছবি: সংগৃহীত

৫ ক্যাটাগরিতে ১১ সাংবাদিক পেয়েছেন বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার (৩০ মে) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ আয়োজক কমিটির আহ্বায়ক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ও অ্যাওয়ার্ড জুরিবোর্ডের প্রধান অধ্যাপক গোলাম রহমান।

দেশের গণমাধ্যমে গত বছর প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন বিচার বিশ্লেষণ করে পাঁচ ক্যাটাগরিতে ১১ জনকে বাছাই করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে দ্যা ডেইলি স্টারের রিপোর্টার আহমাদ ইশতিয়াক (প্রিন্ট), মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি কাওসার সোহেলী (টেলিভিশন), জাগো নিউজ ২৪.কম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিম (অনলাইন), অপরাধ ও দুর্নীতি ক্যাটাগরিতে দেশ রূপান্তরের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী (প্রিন্ট), জিটিভির স্টাফ রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী (টেলিভিশন), নিউজ বাংলা২৪.কম-এর ফ্রিল্যান্সার জেসমিন পাপড়ি (অনলাইন), নারী ও শিশু ক্যাটাগরিতে সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব আহাম্মদ (প্রিন্ট), আনন্দ টিভির রিপোর্টার শওকত সাগর (টেলিভিশন), ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমান (অনলাইন), অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাজাহারুল ইসলাম (টেলিভিশন) এবং আলোকচিত্রে প্রথম আলোর স্টাফ ফটোসাংবাদিক দীপু মালাকার। তাদের প্রত্যেককে পুরস্কারের অর্থমূল্য হিসেবে আড়াই লাখ টাকা, সম্মাননা স্মারক এবং সনদপত্র দেওয়া হয়।

এছাড়াও ৬৪ জেলার নির্বাচিত প্রবীণ সাংবাদিক দের সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সমাজকে সঠিকভাবে প্রবাহিত করার ক্ষেত্রে সাংবাদিকরা যে ভূমিকা পালন করতে পারে অন্য কোনও পেশার মানুষ তা পারে না। গণমাধ্যমের বিকাশের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এক পরিসংখ্যান তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে দৈনিক পত্রিকার সংখ্যা প্রায় সাড়ে ১২শ, ৩৮টি টেলিভিশন সম্প্রচার রয়েছে। আরও কয়েকটি আসার অপেক্ষায় রয়েছে। অনলাইন গণমাধ্যম কতগুলো রয়েছে তা পরীক্ষা-নিরীক্ষার বিষয়। যখন দরখাস্ত আহ্বান করা হয়েছিল তখন ৫ হাজার দরখাস্ত জমা পড়েছে।

হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের চাকরির নিশ্চয়তার জন্য আমরা গণমাধ্যম আইন করা হয়েছে। সেই আইনে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। সেটি সংশোধন করে যখন পাস হবে তখন সব ক্ষেত্রে সাংবাদিকদের চাকরির নিশ্চয়তার বিধান হবে।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তার বক্তব্যে বলেন, সাংবাদিকতার অনেক মানোন্নয়ন হয়েছে। আমরা চাই আরও হোক। কোনও ব্যবসায়ীর নামে লেখার আগে তার সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে লেখার আহ্বান জানান তিনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ