রাজবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ ৬ জন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।
বুধবার (০১ জুন) সকাল সোয়া ৯টায় কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেট সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রহমান গনমাধ্যমকে জানান, ট্রাকটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিল। বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে চারজন ও পরে হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: