জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

মেঘলা দিনে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস

এখন থেকে দিনভর বৃষ্টি নামা শুরু হবে
এখন থেকে দিনভর বৃষ্টি নামা শুরু হবে

জ্যৈষ্ঠ পেরিয়ে আষাঢ় আসার আগেই এবার প্রায়ই ভারি বৃষ্টি হচ্ছে বাংলাদেশে। এমন পরিস্থিতি সামনের কয়েক দিনও থাকবে। আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকার পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৫ দিনের মধ্যে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে এবং আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঢাকায় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, গেল মে মাসজুড়ে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। মূলত পশ্চিমা লঘুচাপের কারণে এ বৃষ্টি। গ্রীষ্মকালীন ওই বৃষ্টির প্রভাব এখন কেটে গেছে। গত বুধবার থেকে বৃষ্টি হচ্ছে মূলত মৌসুমি বায়ুর কারণে। গ্রীষ্মের বৃষ্টি যেমন টানা চলে ঘণ্টাখানেকের মধ্যে থেমে যায়; বর্ষার বৃষ্টি তেমনটা নয়, এটি কয়েক ঘণ্টা ধরে চলে। ফলে এখন থেকে দিনভর বর্ষার বৃষ্টি নামা শুরু করবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ