জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

১৫ জুন থেকে কোটি মানুষকে কম দামে খাদ্য সরবরাহ

 মন্ত্রণালয়ে বৈঠকে বাণিজ্যমন্ত্রী
মন্ত্রণালয়ে বৈঠকে বাণিজ্যমন্ত্রী

আগামী ১৫ জুন থেকে দেশের এক কোটি মানুষকে কম দামে খাদ্য সরবরাহের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘আমরা যে এক কোটি পরিবারকে খাবার দিচ্ছি, সেখানে বিশাল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। আমরা ১৫ (জুন) তারিখ থেকে আবার দিতে শুরু করব। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে এটা কন্টিনিউ করব, যত দিন পর্যন্ত মানুষের অর্থনৈতিক প্রেশারটা না যায়।’’

চালের বাজারে হঠাৎ সৃষ্টি হওয়া অস্থিরতার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের চালের মজুদ আছে, যেটা খাদ্যমন্ত্রী বলেছেন, কৃষিমন্ত্রী বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজে ডাইরেক্টলি বলেছেন যে খেয়াল করবেন, ফলোআপ করবেন। কোনো সাহায্য চাইলে আমার মন্ত্রণালয় থেকে সেটা অবশ্যই করব।’

কয়েকটি বড় প্রতিষ্ঠান খোলা বাজার থেকে চাল কিনে প্যাকেটজাত করতে মজুদ করছে। তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ‘কিছু জানে না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে খাদ্যমন্ত্রণালয় আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’

বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ২য় জাতীয় চা দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিপু মুনশি বলেন, গতবছর রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। কিন্তু উৎপাদনের সাথে সাথে চায়ের চাহিদা বেড়ে যাওয়ার রপ্তানি সম্ভব হচ্ছে না।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ