জাতীয়

শান্তিরক্ষা মিশনে বিমানবাহিনীর ১২৫ সদস্য

 বিমানবাহিনী
বিমানবাহিনী

আফ্রিকায় শান্তিরক্ষা মিশনের জন্য বিমান বাহিনীর ১শত ২৫ সদস্য বাংলাদেশ ছেড়েছে। আজ বৃহস্পতিবার (২ জুন) সকালে বিমান বাহিনীর ১২৫ সদস্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

বাংলাদেশ বিমান বাহিনীর এই আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আহসানুর রহমান।

উল্লেখ্য, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ণ রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক মোনাজাতের আয়োজন করা হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন এবং বিমান বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান।

এর আগে, গত ৩১ মে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গমনকারী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসের ঘাঁটি বাশারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ