জাতীয়

আচরণবিধি লঙ্ঘন: তিন এমপিকে সতর্ক ইসির

 ইসি
ইসি

আচরণবিধি ভঙ্গ করায় স্থানীয় সরকার নির্বাচনে তিন সংসদ সদস্যকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।গতকাল বৃহস্পতিবার (২ জুন) ইসির নির্বাচন প্রশাসন শাখার উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাদের সতর্ক করা হয়।

ওই তিন সংসদ সদস্য হলেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।

চিঠিতে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধানের কথা উল্লেখ করে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় সরকার নির্বাচন চলমান রয়েছে। নির্বাচনে কোনো কোনো এলাকায় আচরণবিধিমালার ব্যত্যয় ঘটানো হচ্ছে অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্যরাও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন, যা আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে বলা হয়, সংসদ সদস্যদের মাধ্যমে বা তাদের সংশ্লিষ্টতার কারণে আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা অনাকাঙ্ক্ষিত বটে। এমন ঘটনায় সংশ্লিষ্ট সংসদ সদস্য দায় এড়াতে পারেন না। এ ধরনের ঘটনা ঘটবে না বলে নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী। এরূপ পরিস্থিতির উদ্ভব হলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে কঠোর অবস্থানে যেতে হতে পারে।

চিঠিতে আরেও উল্লেখ করা হয়, সংসদ সদস্যরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে তিনি কেবল তার ভোট প্রদানের জন্য নির্ধারিত কেন্দ্রে যেতে পারবেন এবং ভোট শেষে কেন্দ্র ত্যাগ করবেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ